ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ফেনীতে বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকা ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মালামাল বহনকারী একটি যানবাহনও জব্দ করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতভর পরিচালিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা ছাড়াও শাড়ি, শাল, থ্রি-পিস, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ এবং গরু উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০৫ টাকা।

উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত যানবাহন আইনানুগ প্রক্রিয়া শেষে নিকটস্থ থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফেনীতে বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকা ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০৬:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬