ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫২ জন আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫২ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্র থেকে অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্ণণ কুমার দাশ বলেন, পরীক্ষার সময় জেলার ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন এবং কেন্দ্রে প্রবেশের সময় আরও ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হেদায়েতুল ইসলাম জানান, ‘প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। এই মুহূর্তে সবার নাম-পরিচয় জানা যায়নি।’

প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা প্রথমে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় শোক দিবস ঘোষণা হওয়ার পর ৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার সময় দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়।

জেলাজুড়ে চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭,৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫২ জন আটক

আপডেট সময় : ০৪:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬