ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সিলেটে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

সিলেট ব্যুরো
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল।

অভিযানের সময় উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের বাড়ি তল্লাশি করা হয়। যদিও আফিকুর রহমানকে পাওয়া যায়নি, তার বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মো. হাবু মিয়া, সিকান্দারপুর গ্রামের মো. মজিবুর রহমান, একই গ্রামের সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের নাইমুর রহমান।

এ সময় উদ্ধারকৃত সামগ্রীতে ছিল: ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি, ১টি বাইনোকুলার, ১টি পাওয়ার ব্যাংক, ১টি এনালগ মাল্টিমিটার, ১টি হেড ল্যাম্প, ১টি ইলেকট্রিক শক টর্চ, ১টি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড এবং ১টি আয়রন কাটার।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতারদের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, অভিযানের বিষয়টি তাঁরা নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেটে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬