সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় চার বছর বয়সী আরিয়ান হাসান (৪) নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড়ে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নামার সময় অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত আরিয়ানকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

















