ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে মালবাহী ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব মুন্সি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার নওয়াব কাচারি এলাকার শামসুল হকের ছেলে আবুল বশার (৪০) এবং বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে আসাদুল (১৮)।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। ট্রাকটি কালাইয়া পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, হাসপাতালে আনার আগেই অটোরিকশা চালক মোতালেব মুন্সির মৃত্যু হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

আপডেট সময় : ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬