সুন্দরগঞ্জে মাদ্রাসার শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরান কছর আলী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান কছর আলী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন এবং শান্তিরাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোকছেদ আলী। এতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. ইব্রাহিম খলিল।
সিনিয়র সহকারী শিক্ষক নিরঞ্জন কুমার বর্মনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এডহক কমিটির সদস্য (অভিভাবক) মো. মোস্তাফিজুর রহমান, পরান রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দিন, পরান কছর আলী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম ও সহকারী শিক্ষক (মৌলভী) মো. মঈনুল হক, পরান আদর্শ কেজি স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম এবং বিএনপি নেতা মোজাহার আলী প্রমুখ।

বক্তারা বলেন, মাদ্রাসার লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সুধীজন অংশ নেন। পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. ইব্রাহিম খলিল দোয়া পরিচালনা করেন।



















