ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার এক দিনের প্রধান শিক্ষক হয়ে শিবরাম স্কুল পরিচালনা করল তালহা সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ সুন্দরগঞ্জে জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪৬২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী ও আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন।

এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

আপডেট সময় : ১০:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬