গাইবান্ধায় জামায়াতের উপজেলা পর্যায়ের আমীরদের শপথ
- আপডেট সময় : ০৬:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নতুন সেশনে সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত উপজেলা পর্যায়ের আমীররা। ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আট আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টস্থ জেলা কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।
শপথ গ্রহণকারীরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা আমীর মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌর আমীর একেএম ফেরদৌস আলম, পলাশবাড়ী উপজেলা আমীর মাওলানা একরামুল হক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।
















