ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম গাইবান্ধায় জামায়াতের উপজেলা পর্যায়ের আমীরদের শপথ সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু  সুন্দরগঞ্জে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার

সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ এবং খামারি মো. মাজহারুল ইসলাম ও মো. নজরুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানো জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি খামারি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬