সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৭:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা এবং পৃথক মামলায় আরও দুজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মুকুল মিয়া (৪০), কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের মৃত কুমির উদ্দিনের ছেলে মো. ছাবেদ আলী (৫৫) এবং একই গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় মুকুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, পৃথক একটি মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় ছাবেদ আলী ও জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।





















