ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দুজনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা সুন্দরগঞ্জে মাদ্রাসার শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শিক্ষকের কখনো বিদায় হয় না, বেঁচে থাকেন শিক্ষার্থীদের হৃদয়ে: ডা. জিয়া সুন্দরগঞ্জে হিলফুল ফুজুলের নতুন কমিটি, সভাপতি মোনা ও সম্পাদক এনামুল সুন্দরগঞ্জে ঘরের ভেতর ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম গাইবান্ধায় জামায়াতের উপজেলা পর্যায়ের আমীরদের শপথ সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দুজনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য।

অন্যদিকে, আব্দুল্লাহ আল কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুতে বিপ্লব ও ছাত্রলীগ নেতা কাফিকে দেখতে পান। পরে তিনি বিষয়টি বিএনপি নেতাদের জানান।

এরপর ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ অন্যরা তাদের দিকে এগিয়ে যান। এ সময় বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি স্থান থেকে তাকে ও কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল বলেন, ‘বিকেলে ছোট ভাইদের নিয়ে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। এক ছাত্রদলের ছোট ভাই ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করি। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিপ্লব ও কাফি ব্রিজে বসে নাশকতার ছক আঁকছিলেন। ইতোপূর্বে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতা করেছেন। বিপ্লবের নামে নাশকতার মামলাও রয়েছে।’

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তার সহযোগী কাফিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতারা। বিপ্লবের নামে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দুজনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৭:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬