ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে হিলফুল ফুজুলের নতুন কমিটি, সভাপতি মোনা ও সম্পাদক এনামুল সুন্দরগঞ্জে ঘরের ভেতর ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি সুন্দরগঞ্জে উপজেলা জামায়াতের আমীর হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম গাইবান্ধায় জামায়াতের উপজেলা পর্যায়ের আমীরদের শপথ সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু  সুন্দরগঞ্জে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ঘরের ভেতর ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে লিয়ন মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লিয়ন ওই গ্রামের সাদা ব্যাপারীর ছেলে। সে রামজীবন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৭ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পূর্বদিকের টিনশেড ঘরে লিয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্বজনরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাতে জানা যায়, লিয়ন মিয়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিল এবং রংপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিল।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ঘরের ভেতর ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬