
গাইবান্ধার সুন্দরগঞ্জে লিয়ন মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লিয়ন ওই গ্রামের সাদা ব্যাপারীর ছেলে। সে রামজীবন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৭ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পূর্বদিকের টিনশেড ঘরে লিয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্বজনরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের বরাতে জানা যায়, লিয়ন মিয়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিল এবং রংপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিল।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.