ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা  যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি, নিষেধাজ্ঞা উঠছে আজ শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি

শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

.

শিশুসন্তানের আবেগ, অনুভূতি ও চাহিদা অনুধাবন না করার ফলে তাদের মধ্যে নানা মানসিক জটিলতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন অধ্যাপক মোহিত কামাল। তিনি বলেন, অনেক সময় সন্তানেরা যেসব সমস্যার মুখোমুখি হয়, সে বিষয়ে অভিভাবকেরা খোলামেলা আলোচনা করেন না। এর ফলে পরিস্থিতি মোকাবিলা করতে না পেরে শিশুরা ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিবার থেকে বিচ্ছিন্নতার কারণে শিশুদের মধ্যে ‘আইডেন্টিটি ক্রাইসিস’ বা আত্মপরিচয়ের সংকট তৈরি হয় উল্লেখ করে তিনি জানান, এর নেতিবাচক প্রভাব শিশুর ব্যক্তিত্বের ওপর পড়ে। সবচেয়ে বড় ক্ষতি হলো, পরিবার থেকে দূরত্ব বাড়লে শিশুর আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় মারাত্মকভাবে কমে যায়। আর এই আত্মবিশ্বাসের অভাব থেকেই পরবর্তীতে শিশুদের মধ্যে একধরনের বেপরোয়া ভাব বা বৈশিষ্ট্য গড়ে ওঠে। তাই শিশুর সঠিক মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাসী করে তুলতে পরিবারে অভিভাবক ও সন্তানদের মধ্যে নিবিড় যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি

আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬