ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি, নিষেধাজ্ঞা উঠছে আজ শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১ পাশাপাশি চার কবরে শায়িত একই পরিবারের চারজন পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ অক্টোবর বিকেলে রাজশাহীর বুধপাড়া এলাকার শিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ সময় শিশুদের হাতে র‍্যাকেট ফিডার, লুডু, ক্যারম বোর্ড, রুবিকস কিউব ও ক্লে (মডেলিং মাটি) তুলে দেন বন্ধুরা।

শিশুদের মধ্যে অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কাজে আগ্রহী করে তোলার লক্ষ্যেই বন্ধুসভার এ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলে আশা আয়োজকদের।

শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্যরা। এ সময় শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

.

অনুষ্ঠানে রুবিকস কিউব নিয়ে একটি শিশুর দক্ষতা সবার নজর কাড়ে। শিশুটি জানায়, সে ২ মিনিট ১০ সেকেন্ডে রুবিকস কিউব মেলাতে পারে। তার দক্ষতা দেখতে বন্ধুসভার সদস্যরা তাকে কিউবটি মেলাতে বললে সে মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডে সেট মিলিয়ে ফেলে। শিশুটির এমন দক্ষতা ও আত্মবিশ্বাস উপস্থিত সবার মধ্যে আনন্দ ও বিস্ময়ের সৃষ্টি করে।

বন্ধুসভার সদস্যরা মনে করেন, শিশুদের সুন্দর শৈশব গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা জরুরি। ছোট ছোট এমন উদ্যোগ শিশুদের আনন্দময় শৈশব নিশ্চিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশেও ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বন্ধু মাসুম বিল্লাহ ও নাফিস আরাফাত।

সভাপতি, রাবি বন্ধুসভা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

আপডেট সময় : ১০:৪৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬