ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার এক দশকে জাপানে রপ্তানি বেড়েছে ৩৫%, আমদানি ১০% কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব সিলেটের ১০ চায়ের টঙে ১০ হাজার কাগজের কাপ দিল বন্ধুসভা

রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে অপপ্রচারের চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা সিলেট নগরের জিন্দাবাহার এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী। গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা–পুলিশ।

.

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, রেস্তোরাঁর দুই কর্মচারীকে গোয়েন্দা ও থানা–পু‌লিশ যৌথ অভিযান চা‌লিয়ে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আদালতের মাধ‌্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন‌্য আরও কেউ সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে এক তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান। এ সময় তাঁদের গোপনে ছবি তোলা হয়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা ও অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়।

অভিযোগে ওই তরুণ উল্লেখ করেন, ফেসবুকের বিভিন্ন পেজ থেকে তাঁর ও তাঁর বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার, হয়রানি ও উসকানি দেওয়া হচ্ছে। এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

.

পুলিশ জানায়, মেহমান রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই রেস্তোরাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। পরে রোববার রাতে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার ও সামছুল আমীনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী তরুণ আজ মামলা করলে ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬