ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই সিটি গ্রুপকে ঋণখেলাপি না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী সুন্দরগঞ্জে বীরাঙ্গনা জোহরা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম দুনিয়া কাঁপানো ‘১০ দিন’ বদলে দিয়েছিল বিশ্বরাজনীতির গতিপথ মরিনিওর সর্বশেষ সেই এল ক্লাসিকোর নায়কেরা এখন কে কোথায় সোশ্যাল মিডিয়ায় দাদিমা ইনফ্লুয়েন্সারদের কাণ্ডেই মজেছে তরুণেরা, কারও কারও ফলোয়ার কোটি ছাড়িয়েছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি–সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্য বাংলাদেশিদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে বলা হয়েছে নোটিশে।

.

সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর ওই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই সব বিষয়ে নোটিশগ্রহীতাদের প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে।

.

নোটিশদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে গৃহীত কূটনৈতিক উদ্যোগ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে ও কীভাবে ওই দুই ব্যক্তির আটক, বিচারপ্রক্রিয়া, সাজা ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য জেনেছিলেন, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে কী তথ্য ও নথি পাওয়া গেছে, কোনো তথ্য এখনো পাওয়া না গেলে এর কারণ ও বাকি কাজ শেষ করতে সময়সূচি আছে কি না এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিশেষভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানাতে বলা হয়েছে।

.দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের.

নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ–সম্পর্কিত ও লিখিত প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে নোটিশদাতা তাসমিয়াহ নুহিয়া আহমেদ বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

.সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় : ০৮:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬