ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরবনে ঘুরতে এসে অপহৃত পর্যটক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৪ জানুয়ারি) রাতে খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোল কানন’-এ বুকিং নিয়ে রাত যাপনের জন্য ওঠেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চারজন নৌকায় বনের ছোট খালে ঘুরতে বের হন।

রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে নারীসহ পাঁচজনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা, কিন্তু রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল।

অপহরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড। অপহৃত দুই পর্যটক সোহেল ও জনি ঢাকার বাসিন্দা। তবে নারীদের পরিচয় এখনও নিশ্চিত নয়।

বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটকরা অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করেছিলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, পর্যটকরা অনুমতি না নিয়ে বনে প্রবেশ করেছিলেন। রিসোর্ট মালিক কেন এমন করেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরবনে ঘুরতে এসে অপহৃত পর্যটক উদ্ধার

আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬