ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেপ্তার গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক গাইবান্ধার চরে ৩০০ পরিবারকে ফ্রেন্ডশিপের ভেড়া প্রদান, জীবিকা বদলের স্বপ্ন গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন গাইবান্ধায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু হুমায়রার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে জলবায়ু অভিযোজন নিয়ে সরকারি-বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে মতবিনিময়

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ উল্লেখ করে ব্যানার টাঙিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় ঝটিকা মিছিলও করেন দলটির কয়েকজন নেতাকর্মী। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তারা সেখানে ঝটিকা মিছিল করেন এবং স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

হঠাৎ এমন ঘটনায় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেলমেট ও মাস্ক পরিহিত ওই ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, জনবহুল এলাকায় এমন প্রকাশ্য কর্মকাণ্ডের সময় রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী? জামায়াত, বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপিসহ স্থানীয় রাজনৈতিক দল ও সংগঠনগুলোর নেতাকর্মীরা এ ধরনের ঘটনায় কী ভূমিকা রাখছেন, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করা হোক।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘পুলিশ সারারাত নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। সকালে দায়িত্ব শেষে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করে।’

তিনি আরও বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দলটি যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এর আগে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করে দলটি।

‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে’ শিরোনামে ঘোষিত আট দফা দাবি আদায় এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করাকে আন্দোলনের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগ। দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক

আপডেট সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬