ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার এক দিনের প্রধান শিক্ষক হয়ে শিবরাম স্কুল পরিচালনা করল তালহা সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ সুন্দরগঞ্জে জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন

সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল করিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের হাসানগঞ্জ রেলস্টেশন মসজিদসংলগ্ন এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে সুন্দরগঞ্জ থানার এসআই মো. জুলিয়াস রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব হিন্দুপাড়ায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’ নামের একটি সংগঠনের সদস্যদের সহায়তায় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, রেজাউল যৌথবাহিনীর অভিযানে নিহত মাদক কারবারি আব্দুস সালাম ওরফে সালাম ঠসার ভাগিনা ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সালাম ঠসার মৃত্যুর পর তার মাদক সরবরাহ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রেজাউলের হাতে চলে আসে। দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়ি ও আশপাশের এলাকায় ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও হুইস্কিসহ বিভিন্ন মাদকের কারবার পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন তার সহযোগীদের মাধ্যমে ৮০০ থেকে ৯০০ পিস ইয়াবা বিক্রি এবং এ কাজে স্থানীয় কিশোর-তরুণদের বাহক হিসেবে ব্যবহারের অভিযোগও করেছেন স্থানীয়রা। আশপাশের কয়েকটি ইউনিয়নেও এই চক্র মাদক সরবরাহ করে বলে তাদের দাবি। এ ছাড়া গোপনে ধারণ করা একটি ভিডিওতে রেজাউলকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে দেখা গেছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘অভিযান চালিয়ে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘মাদক ও জুয়াসহ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬