ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেপ্তার গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক গাইবান্ধার চরে ৩০০ পরিবারকে ফ্রেন্ডশিপের ভেড়া প্রদান, জীবিকা বদলের স্বপ্ন গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন গাইবান্ধায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু হুমায়রার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে জলবায়ু অভিযোজন নিয়ে সরকারি-বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে মতবিনিময়

মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান আসামি নিহত গৃহবধূর সতীন শাহিনা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুর রাজ্জাকসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।

এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আইনুর নাহার আঁখির বাবা মো. আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আঁখির স্বামী আব্দুর রাজ্জাক আকন্দ রেলওয়েতে টাইম কিপার হিসেবে কর্মরত। প্রায় ১৫-১৬ বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির তিন সন্তান রয়েছে। তারা হলেন রেজওয়ানা আক্তার (১৫), মোছা. রাইশা আক্তার রাহি (৯) এবং নিহত পাঁচ বছর বয়সী আহনাফ আদিল। আব্দুর রাজ্জাক বর্তমানে ঠাকুরগাঁওয়ে কর্মরত রয়েছেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, আব্দুর রাজ্জাক রেলওয়ের বামনডাঙ্গায় কর্মরত থাকাকালে শাহিনা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে প্রায় চার বছর আগে তিনি শাহিনাকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই আঁখির সঙ্গে স্বামী ও সতীনের পারিবারিক বিরোধ এবং নির্যাতনের ঘটনা ঘটতে থাকে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।

এজাহার অনুযায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে আঁখি সন্তানদের নিয়ে বামনডাঙ্গায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। অন্যদিকে শাহিনা দুলাল গ্রামে থেকে যান। পরে আব্দুর রাজ্জাকের কর্মস্থল বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

এজাহারে বলা হয়েছে, বাড়িতে ফেরার পর থেকেই আব্দুর রাজ্জাক, শাহিনা বেগমসহ অন্য আসামিরা আঁখি ও তার সন্তানদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকেন। এর ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর বিকেলে স্বামী আব্দুর রাজ্জাকের নির্দেশে শাহিনা বেগমসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে আঁখি ও তার পাঁচ বছরের ছেলে আহনাফ আদিলকে হত্যা করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিনা বেগমকে আটক করা হয়েছিল। পরদিন বুধবার মরদেহ দুটির দাফন সম্পন্ন হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘মা ও ছেলেকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এজাহারের প্রধান আসামি শাহিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬