ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাফা বাজারে মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাফা বাজারে অভিযান চালায়। এ সময় তাদের তল্লাশি করে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মঠবাড়িয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৭:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬