ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পিরোজপুর পলিটেকনিকে ৪৩ কোটি ৬৮ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে মানুষ: মাওলানা আবদুল হালিম বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন দলটির নেতাকর্মীরা।

সকাল ১১টার দিকে শহরের সিও অফিস চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং তৎকালীন সরকারের ব্যর্থতার ধারাবাহিকতায় ১৫ আগস্টের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের আবির্ভাব ঘটে। সে সময় মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন। পরবর্তী সময়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ নেন।

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার ধারণ করে তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাঁরা কাজ করবেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান, জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্যসচিব তোহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬