ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ১০:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ১৪০/৪। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪২৯।
.
আজ মাঠে নেমে মাত্র ১৭ রানই করেছেন জস ইংলিস। তবে গতকালের ৮৫ রান থাকায় মাঠ ছেড়েছেন ১০২ রানের ইনিংস নিয়ে।
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ইংলিস আউট হয়েছেন দিনের প্রথম ঘণ্টাতেই। এরপর খেলা হয়েছে আরও পাঁচ ঘণ্টা। তাতেও অবশ্য ইংলিসের সেঞ্চুরিটার মাহাত্মটা ফুটে আছে ভালোভাবেই। ইংলিসের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে ৪ উইকেটে ১৪০ রানে। অর্থাৎ, প্রোটিয়ারা এগিয়ে এখন ৪০ রানে, হাতে ৬ উইকেট।
.
তৃতীয় দিনের বেশির ভাগ সময়ই ম্যাচে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকাও লড়াই থেকে ছিটকে যায়নি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১০০ রানে আটকে রাখার পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে স্বাগতিকেরা। দিনের শেষ ভাগে ব্যাটসম্যানদের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে যেতে দেয়নি তারা।
.
৪ উইকেটে ৩৩০ রান নিয়ে নামা অস্ট্রেলিয়া আজ বাকি ছয় উইকেটে যোগ করে আরও ৯৯ রান। আগের দিন ৫১ রান করা অ্যালেক্স ক্যারি আজ ফেরেন ৮০ রান নিয়ে। ইংলিশ, ক্যারি দুজনই ফিরেছেন সাইমন হারমারের বলে। ডানহাতি এ অফ স্পিনার নিয়েছেন ৪ উইকেট, মার্কো ইয়ানসেনের শিকার ৩ উইকেট।
.
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। বাজে শট খেলে উইকেট দেন এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহাম। ৩১ রানে ২ উইকেট হারানোর সেই চাপ সামাল দেন টেম্বা বাভুমা ও মার্কাস অ্যাকারম্যান। তৃতীয় উইকেটে এ দুজন যোগ করেন ৬৪ রান।
.
৬২ রান করা অ্যাকারম্যানের ইনিংস থামে স্টার্কের বাউন্সারে ক্যাচ তুলে। বাভুমাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১৫ বলে ৩৫ রান করে বোল্ড হন নাথান লায়নের বলে।
ম্যাথু ব্রিটজকে ও রায়ান রিকেলটন আগামীকাল নতুনভাবে ব্যাট করতে নামবেন।
.র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক

























