ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক

কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে। আজ শনিবার বেলা তিনটায় থাইল্যান্ডের ফুকেট থেকে আসা একটি বিমানে বোমা থাকার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ব্যাপক তল্লাশির পর জানা গেছে, বিমানে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

.

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফুকেট থেকে আসা বিমানটি কলকাতায় অবতরণের পর কেবিন ক্রুরা শৌচাগার পরিষ্কার করতে যান। তখন তাঁরা দেখেন, আয়নার ওপর লেখা ‘বিমানের ভেতরে বোমা রাখা আছে’। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর পুলিশ।

.

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এই হুমকিবার্তা লিখে থাকতে পারে। সূত্র জানায়, বার্তাটি কে লিখেছে, তা জানতে বিমানের যাত্রীতালিকা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। বারবার এমন ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

.

শুক্রবারও এই বিমানবন্দরে ভুয়া তথ্য ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেদিন বিমানবন্দরের নারীদের শৌচাগারে একটি হুমকি-চিরকুট পাওয়া যায়। তাতেও দাবি করা হয়েছিল, বোমা রাখা আছে। তবে সেটিও ভুয়া ছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক

আপডেট সময় : ১১:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬