ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার পর কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগ করছেন। গতকাল শনিবার ওই অঙ্গরাজ্যের গভর্নর বিল লি এ তথ্য জানান। তিনি বলেন, ফ্রাঙ্ক স্ট্রাডা এ মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

কারাপ্রধান স্ট্রাডাও পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই ডোজ ইনজেকশন দেওয়ার পরও ক্রিস্টার বেঁচে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে টেনেসিবাসীর স্বার্থে তিনি পদত্যাগ করছেন।

হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকরের কথা ছিল। এটি কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম নারী হতেন তিনি কিন্তু দুটি ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যান ক্রিস্টা। পরে আইনজীবীরা তাঁর সাজা কমানোর আবেদন করেছেন। তবে দুটি ইনজেকশন দেওয়ার পর টেনেসির একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।

ক্রিস্টার আইনজীবীরা কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগকে যৌক্তিক বলেছেন। তবে তাঁরা বলছেন, এ পদত্যাগ ক্রিস্টার জন্য কোনো উপকারে আসবে না। তাঁরা এক বিবৃতিতে বলেন, বুধবার ক্রিস্টার সঙ্গে যা ঘটেছে, তা পদ্ধতিগত ব্যর্থতার ইঙ্গিত দেয়। আমরা আশা করি, পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত টেনেসির মৃত্যুদণ্ডব্যবস্থার গভীর সমস্যাগুলোকে উন্মোচন করবে।

আইনি নথিপত্র অনুযায়ী, ক্রিস্টাকে টেনেসির ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বুধবার ইনজেকশন দেওয়ার পরও মৃত্যু না হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর আইনজীবীরা জানান, দুই ডোজ ইনজেকশন নেওয়ার সময় প্রক্রিয়াজুড়ে তাঁকে কাঁদতে ও জোরে জোরে শ্বাস নিতে শোনা গেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি অচেতন ছিলেন এবং তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল।

টেনেসির কারা বিভাগ মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতির পক্ষে সাফাই গেয়ে বলেছে, যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তার বাইরে অতিরিক্ত কোনো প্রক্রিয়া প্রোটোকল অনুমোদন করে না। কারা কর্তৃপক্ষ এখনো জানায়নি যে তারা ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আবার চেষ্টা করবে কি না। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতিতে কোনো ভুল হয়েছিল কি না, তারও কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরপ্রক্রিয়ার সংশ্লিষ্ট আলামত সংরক্ষণের জন্য তাঁর আইনজীবীরা গত শুক্রবার একটি জরুরি আবেদন দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

আপডেট সময় : ০২:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬