সংবাদ শিরোনাম ::
ইয়ামালের টানা তিন, স্পেনেরও তিন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে


দুর্দান্ত খেলবেন, চোখে লেগে থাকার মতো গোল করবেন— এ আর নতুন কী! তবে অভিভূত করতে পারা বিস্ময়-বালকরা এরপরও কীভাবে যেন নতুন কিছু নিয়ে হাজির হন। করে ফেলেন অন্য রকম কিছু। ইয়ামালও এবার ঘটিয়ে ফেললেন তেমন কিছুই। আগের দুুই ম্যাচের মতো আজও স্পেনের গোলের খাতা খুলেছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। তাও ম্যাচের ৬ মিনিটের মধ্যেই। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ইয়ামাল গোল করেছিলেন কিক অফ বাঁশির দুই মিনিটের মধ্যেই, আজই যা একটু বেশি সময় নিয়েছেন।
তবে ইয়ামালের পথ ধরে আজও স্পেন করেছে দুইয়ের বেশি গোল। উয়েফা নেশনস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে স্পেন জিতেছে ৩-১ গোলে। এটি এবারের আসরে স্পেনের টানা তৃতীয় জয়।




















