ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের ফরহাদ হোসেনের তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মিম ও তার ফুফাতো বোন আফরিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহুরুল হক বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬