ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে ১০৪ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০৪ জন শিশু শিক্ষার্থীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার হরিপুর বিএসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে FRIENDSHIP-এর আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্পের পাশাপাশি শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘Char Health Restoration Initiative: Vision for the Children, Wellness for the Women’ প্রকল্পের আওতায় আয়োজিত এ ক্যাম্পে বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর চোখ পরীক্ষা করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পরীক্ষার পর শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

সচেতনতামূলক আলোচনা সভায় হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিদ্যালয়ের সভাপতি মো. বাবলু মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ জুলফিকার আলী ভূঁইয়া, FRIENDSHIP-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোছা. রাবেয়া সুলতানা সেতু, ফোকাল পার্সন সুজিত কুমার মন্ডল, চিকিৎসক মো. রাজন হোসেন ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. মনিরুজ্জামান।

সভায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, চোখের যত্ন, পরিচ্ছন্নতা, পুষ্টি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শিশুদের চোখের সমস্যা অনেক সময় শুরুতেই ধরা পড়ে না। তাই নিয়মিত চোখ পরীক্ষা এবং দৃষ্টিজনিত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

FRIENDSHIP-এর কর্মকর্তারা জানান, চরাঞ্চলের শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ১০৪ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬