ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

কোটি টাকা মূল্যের দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।

গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।

বিজিবি ও পুলিশ জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাখাহার ইউনিয়নের দইহারা-জিড়াই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণুমূর্তি। এর ওজন ১৬ কেজি ৮৭০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন প্রায় ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। বিজিবির সদর দপ্তর নির্ধারিত মূল্য অনুযায়ী দুটি মূর্তির মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তিগুলো নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই এবং ডিজিটাল মেশিনে ওজন করা হয়েছে।

এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ পলাতক ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিজিবি গ্রেফতার তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তারা গ্রেফতার তিনজনসহ ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কোটি টাকা মূল্যের দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬