ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রবীন চন্দ্র দেবনাথ। একই সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন রবীন চন্দ্র দেবনাথ।

রবীন চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত বিপিন চন্দ্র দেবনাথ এবং মা মৃত মালতী রানী।

সংবাদ সম্মেলনে রবীন চন্দ্র দেবনাথ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদক পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

রবীন চন্দ্র দেবনাথ বলেন, ‘অদ্য হতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদসহ এ পদ থেকে পদত্যাগ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬