ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানি পানের পর অসুস্থ, রাতে ৪ লাখ টাকা-স্বর্ণালংকার চুরি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিএনপির মিছিল ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা গেল পরীক্ষাগারে গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫ গাইবান্ধায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দুই সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে শিয়ালের হামলায় আহত শিশু, নারী ও পুরুষসহ ৯ জনের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সহায়তা পাওয়া আহতরা হলেন- উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।

এছাড়া জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭) সহায়তা পেয়েছেন।

তাদের মধ্যে নিলি বেগমকে সাড়ে ৭ হাজার টাকা এবং বাকি আটজনকে প্রত্যেককে ৪ হাজার টাকা করে দেওয়া হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল। কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালায়। এতে শিশু, নারী ও পুরুষসহ ৯ জন আহত হন। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলেন।

শিয়ালের কামড়ে আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনার পর শুধু চিকিৎসা দিয়েই থেমে থাকেনি স্বাস্থ্য বিভাগ। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং চিকিৎসাসেবা যথাযথভাবে চলছে কি না, তা সরেজমিনে দেখতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল আহতদের বাড়ি বাড়ি পরিদর্শন করে। এ সময় চিকিৎসকরা আহতদের শারীরিক অবস্থা, ক্ষতস্থানের বর্তমান পরিস্থিতি ও ভ্যাকসিন গ্রহণের বিষয়টি খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে একটি টিম আহতদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার খোঁজখবর নিয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা খোঁজ রাখছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা

আপডেট সময় : ০৩:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬