ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানি পানের পর অসুস্থ, রাতে ৪ লাখ টাকা-স্বর্ণালংকার চুরি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিএনপির মিছিল ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা গেল পরীক্ষাগারে গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫ গাইবান্ধায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার দুই সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ডেঙ্গু প্রতিরোধে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেফতার শিয়ালের কামড়ে আহতদের পাশে উপজেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ শাহিন সরকার (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি)। এসময় একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাহিন সরকার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামের বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার এসএফ ২৫০ এবিএস মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেল চালক শাহিন সরকারের পিঠে ঝোলানো ব্যাগে সাদা স্কচটেপ ও কালো পলিথিনে মোড়ানো একটি নীল জিপারযুক্ত পলিব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মোটরসাইকেলসহ একটি রেডমি নোট ১৫ মুঠোফোন ও একটি সিম্ফনি বিএল১০৪ বাটন মুঠোফোন জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬