ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩ মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও সরঞ্জাম উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় ৪০ গ্রাম শুকনা গাঁজা, দুটি কাঁচা গাঁজাগাছ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং গাঁজা মাপার যন্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বাউলারপাড়া গ্রামের মো. সবুজ আকন্দ (৩২), মো. সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৫১) এবং উত্তর ফোলিয়া এলাকার মো. রনি মিয়া (২৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বাউলারপাড়া গ্রামের সাদেকুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সবুজ আকন্দকে আটক করে তার পরনের লুঙ্গির কোচর থেকে ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে সাদেকুলের বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজাগাছ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং গাঁজা মাপার যন্ত্র জব্দ করা হয়। এছাড়া সাদেকুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, সদর উপজেলার উত্তর ফোলিয়া এলাকায় একটি মুদি দোকানের পেছনে কেরাম ঘরে ইয়াবা সেবনের অভিযোগে রনি মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘সবুজের বিরুদ্ধে তিনটি এবং সাদেকুলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ৩ মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬