ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

স্কুল শিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মো. মোশারফ হোসেন (৫২) নামে এক স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. গাওছুল আলম (৪০) নামে এক ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মোশারফ হোসেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপড়হাটী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মো. আব্দুল আজিজ আকন্দের ছেলে।

অভিযুক্ত গাওছুল আলম একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা ৫৩ মিনিটে মোশারফ হোসেন নিজ বাড়িতে অবস্থানকালে গাওছুল আলম তার মোবাইল ফোনে কল করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের অন্য সদস্যদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে দাবি করেন মোশারফ।

ভুক্তভোগীর দাবি, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপড়হাটী মৌজার ৭৩ শতক জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমির স্বত্ব, এসএ ও বিএস রেকর্ড, পত্তন, কবুলিয়ত ও উত্তরাধিকার নিয়ে আদালতে মামলা ও আপিলও চলমান রয়েছে। জমি নিয়ে চলমান বিরোধের জেরেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন বলে জানান মোশারফ হোসেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. গাওছুল আলম বলেন, ‘সে আমার জ্যাঠাতো ভাই। তার সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছে, এটা সত্য। এ নিয়ে আদালতে মামলাও চলছে। জমি কে পাবে আর কে পাবে না, সেটি আদালতই নির্ধারণ করবে। তাই বলে কি আমি তাকে হত্যার হুমকি দিতে পারি? সে মিথ্যা অভিযোগ করেছে। আমি তাকে কোনো ধরনের হুমকি দিইনি।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী মোশারফ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
স্কুল শিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬