ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলহত্যা দিবস আজ বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার

সাঘাটায় শপিং কমপ্লেক্সের বাথরুম-সিঁড়ির নিচ থেকে উদ্ধার ৫৫ বাঁশের লাঠি

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর লাঠিগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সাঘাটা থানা পুলিশের একটি দল বোনারপাড়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে এসব লাঠি উদ্ধার করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় শপিং কমপ্লেক্সের বাথরুমের ভেতর, সিঁড়ির নিচে এবং তৃতীয় তলার বিভিন্ন স্থান তল্লাশি করে মোট ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। লাঠিগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় শপিং কমপ্লেক্সের বাথরুম-সিঁড়ির নিচ থেকে উদ্ধার ৫৫ বাঁশের লাঠি

আপডেট সময় : ০৯:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬