ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. ফারহানা বিনতে ফারুক, মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ সোলায়মান, ওয়ার্ড ইনচার্জ আলপনা খাতুন, মিডওয়াইফ সম্পা মনি, সাংবাদিক খিজির উদ্দিন ও মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম ও নিরাপদ খাদ্য। জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অপুষ্টির ঝুঁকি কমে এবং সুস্থ বিকাশ নিশ্চিত হয়। একই সঙ্গে তারা গর্ভবতী ও নবজাতকের মায়েদের মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬