ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে আদর্শিক, সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আল কারযাভী।

সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম, গাইবান্ধা জেলা শিবিরের সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা আইন সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম ও আঙ্গুর মিয়া।

বক্তারা বলেন, আদর্শবান, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মী শিক্ষাশিবিরের বিকল্প নেই। তারা কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে কর্মীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী শিক্ষাশিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির

আপডেট সময় : ১১:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬