ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের গণমিছিল-সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম।

এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ড ও শহীদ ওসমান বিন হাদী হত্যার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এসব দাবি বাস্তবায়ন জরুরি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জেলা শূরা সদস্য ও গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মণ্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের গণমিছিল-সমাবেশ

আপডেট সময় : ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬