গাইবান্ধায় প্রতারণা মামলার তিন আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা ও সাইবার হ্যাকিং-সংক্রান্ত একটি মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন উপজেলার ছোট নারিচাগাড়ী গ্রামের মৃত সাদেক সরকারের ছেলে মো. মিলন সরকার (২৮), মো. হাফিজুর রহমানের ছেলে মো. বিপ্লব সরকার (২৯) এবং মো. কালু মিয়ার ছেলে মো. নোবেল মিয়া (২৯)।
পুলিশ জানায়, গ্রেফতাররা গোবিন্দগঞ্জ থানার প্রতারণা ও সাইবার হ্যাকিং-সংক্রান্ত মামলা নং-২৯-এর এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাইবান্ধার আদালতে সোপর্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “সাইবার প্রতারণা, হ্যাকিংসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোবিন্দগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”





















