ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরোগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোরোগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

স্থানীয়রা জানায়, পেশায় গাছকাটা শ্রমিক গোলাম মওলা বুধবার সকালে আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান। একপর্যায়ে গাছটি পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। পরে গাছটি সরানোর চেষ্টা করলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, ‘গাছ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছ সরাতে গিয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬