ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট ও বিভিন্ন জুয়ার অ্যাপস সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাগির আলম (৩১)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী দুলালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওই দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজতে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা মোবাইল ফোন দুটি পর্যালোচনা করে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপসের অস্তিত্ব পাওয়া যায়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৯, ২৩, ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত দুইজন এলাকায় অনলাইন ক্যাসিনো চক্রের সক্রিয় সদস্য এবং ‘অনলাইন ক্যাসিনোর সম্রাট’ নামে পরিচিত।

প্রেস ব্রিফিংয়ে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ‘অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬