ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

সুন্দরগঞ্জে বাবেশিকফোর ‘শিক্ষা জাতীয়করণ ঐক্য’ মতবিনিময় সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)-এর উদ্যোগে ‘শিক্ষা জাতীয়করণ ঐক্য শীর্ষক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা স্কাউটস ভবনে ফোরামের সুন্দরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুকুল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মিঞা, উপজেলা কমিটির নির্বাহী সম্পাদক এম. মাহফুজার রহমান লেলিন, মো. আবদুল মতিন মিয়া, সহ-সভাপতি মো. গোলাম আজম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, তথ্যবিষয়ক সম্পাদক মো. তাহেরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. জাহিনুর বেগম এবং মোছা. আমরুন্নাহার বেগম।

বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সভার শুরুতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বাবেশিকফোর ‘শিক্ষা জাতীয়করণ ঐক্য’ মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬