সুন্দরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভানুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. মাজেদুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. মো. শাহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মান্নান আকন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করা হয়।





















