গাইবান্ধায় মাদক মামলায় ৬ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় পৃথক মাদক মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, সাঘাটা উপজেলার মধ্যপাড়া এলাকার মো. মতলবুর রহমান বেপারী ওরফে মতলু (৫০), কুকরাহাট এলাকার মো. রাজু সরকার (৩৫), সাঘাটা এলাকার মো. সাদ্দাম হোসেন (৩২), মো. মাহফুজ আহম্মেদ সংগ্রাম (২৫), মো. সোহানুর রহমান (২৩) এবং মো. মিন কুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, মতলবুর রহমান বেপারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া রাজু সরকার, সাদ্দাম হোসেন, মাহফুজ আহম্মেদ সংগ্রাম, সোহানুর রহমান ও মিন কুল ইসলামকে পৃথক নন-এফআইআর মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাইবান্ধার আদালতে সোপর্দ করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

















