ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

৩ নম্বর সতর্ক সংকেত: বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যেতে কোস্ট গার্ডের সতর্কবার্তা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলীয় এলাকায় বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। বৈরী আবহাওয়ার প্রভাবে সাগর উত্তাল থাকায় ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার, মাছ ধরার নৌকা বা অন্য কোনো নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে এবং ট্রলার ও নৌযানের মালিকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন সার্বক্ষণিক আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সমুদ্রে কোনো দুর্ঘটনা, বিপদ কিংবা জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের জেলে ও নৌযান সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করে নিরাপদে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৩ নম্বর সতর্ক সংকেত: বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যেতে কোস্ট গার্ডের সতর্কবার্তা

আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬