ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

‘এটাই সেই বাংলা, যেখানে ব্রিটিশদের পতন হয়েছে’: সারজিস আলম

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এটাই সেই বাংলা, যেখানে ব্রিটিশদের পতন হয়েছে। বাংলাদেশকে বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘রংপুরে আবু সাঈদের ওপর গুলি চালানোর ঘটনাই জুলাই গণঅভ্যুত্থানের সূচনা করেছিল। সেই আন্দোলনে শিশু-নারীসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। পরে সারা দেশের মানুষ রাজপথে নেমে আন্দোলনে অংশ নিলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত সরকার ভোটাধিকার হরণ করেছে, রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে। শুধু মুজিববর্ষ উদযাপনের জন্য প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। লুটপাট হওয়া সেই অর্থ দিয়ে আরও কয়েকটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল।’ এ সময় তিনি এস আলম গ্রুপ ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও রাষ্ট্রীয় অর্থ লুটপাটের অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ভ্যান-রিকশা থেকে চাঁদাবাজি, মাদক বিস্তার ও সন্ত্রাস বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্যসহ সবাইকে কার্যকর ভূমিকা নিতে হবে।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অপরাধীদের বিচার নিশ্চিত না হলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনের লড়াই হবে জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। দল বা প্রতীক নয়, যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’

সাদুল্লাপুরের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে খাদেমুল ইসলাম খুদি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সাদুল্লাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নে গতি আসবে।’

এর আগে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে সাদুল্লাপুরে পৌঁছান। পরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তি এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
‘এটাই সেই বাংলা, যেখানে ব্রিটিশদের পতন হয়েছে’: সারজিস আলম

আপডেট সময় : ১০:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬