ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ

‎পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ৪৮ নং দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এর আগে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ও পদক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং দেশের ৬৪টি জেলা থেকে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আকর্ষণীয় স্টলসমূহ পরিদর্শন করেন।

‎কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ ও বৃক্ষ রোপণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬