ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সদর উপজেলার সিও অফিস সংলগ্ন ‘কামাল কম্পিউটার ও স্টাম্প ভেন্ডার’ নামক একটি দোকানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১১ জুলাই গভীর রাতে চোর চক্র দোকানের সাটারের কয়রা কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা লুটে নেয়।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মালিক মোঃ কামাল হোসেন ও তার কর্মচারীরা। ১২ জুলাই সকালে তিনি তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় সাটার কিছুটা ফাঁকা দেখতে পান। সন্দেহ হলে তিনি মোটরসাইকেল থেকে নেমে এসে দেখেন দোকানের সাটারের কয়রা কাটা। তাৎক্ষণিক সাটার ওপরে তুলতেই দোকানের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা চুরির বিষয়টি টের পান।

পরবর্তীতে দোকান মালিক কামাল হোসেন তার দোকানের কর্মচারীদের খবর দেন এবং বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার পর পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান”আমরা চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত চোর চক্রকে সনাক্ত করতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এই ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট

আপডেট সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬