ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

গাইবান্ধায় ২১ বোতল এসকাফ ও ৪ লাখ ৬৪ হাজার টাকাসহ দম্পতি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের মো. মিলন মোল্লা (৪২) ও তার স্ত্রী মোছা. লিপি বেগম (৩৫)।

র‌্যাব জানায়, শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২১ বোতল এসকাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধাসহ আশপাশের জেলায় সরবরাহ করতেন।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ২১ বোতল এসকাফ ও ৪ লাখ ৬৪ হাজার টাকাসহ দম্পতি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬